সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
আর কিছুদিন পর শিশুরা হয়তো বলবে—
ঐ দেখা যায় কম্পিউটার
ঐ খানেতে মাউস,
ঐ খানেতে বিল গেটসের হাউস।
এস এ মুরাদ সরকার
রানীগাঁও, হবিগঞ্জ।

ছোটবেলায় মাকে আদর করে মা ডাকলে সে মনে করত খিদে পেয়েছে। আর এখন ভাবে টাকার দরকার পড়েছে!
শুভ সরকার
রয়েল মিডিয়া কলেজ, ময়মনসিংহ।

ভোর ছয়টায় ঘুম থেকে ওঠার চেয়ে ছয়টা পর্যন্ত জেগে থাকা আমার পক্ষে সহজ!
তাসনিম অর্পা
ঢাকা বিশ্ববিদ্যালয়।

সুযোগ পেলেই আমরা ডাক্তার সাজতে চাই। আর রোগীর বারোটা বাজাই।
মাহদী হাসান
আনন্দমোহন কলেজ।

এখন পাঁচ টাকার বাদাম কিনে খেতে গেলেই বোঝা যায় যে টাকার মান কতটা কমে গেছে!
মেনহাজুল ইসলাম
পার্বতীপুর, দিনাজপুর।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল