সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।

www.facebook.com/chutirdine

সেরা আওয়াজ
ঢাকার রাস্তায় নিজেকে সম্রাট টিপু সুলতান মনে হয়! উনি হাতির পিঠে বসে হেলেদুলে এগোতেন। আমি রাস্তার খানাখন্দে পড়ে একবার হেলি, একবার দুলি!
আহাদ আদনান

এই ঈদটা আমার কাছে আসলেই অন্য রকম। জীবনের প্রথম মায়ের জন্য শাড়ি কিনেছি, আবার নিজের টিউশনির টাকায়...
ফরহাদ তানভীর

পুড়ছে গাজা, জ্বলছে মন। বিশ্ববিবেক কোথায় এখন?
দিদারুল আলম

প্রতি ঈদে বাড়ি যাওয়ার সময় মনে হয়, প্রয়োজনীয় কিছু রেখে যাচ্ছি না তো? আবার বাড়ি থেকে আসার পরও মনে হয়, কোনো কিছু ফেলে আসিনি তো!
শাকিল হোসেন

সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।

লেখা পাঠান আজই
পাঠক, আপনার হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। সেরা লেখক বা আলোকচিত্রী পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।

লেখা পাঠানোর ঠিকানা: ছুটির দিনে, প্রথম আলো। সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। অথবা আমাদের ফেসবুক ইনবক্সে www.facebook.com/chutirdine
লেখা ও ছবি ই–মেইল করতে পারেন
[email protected]

লেখার সঙ্গে অবশ্যই পুরো নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে।