সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
ঝুলতে হবে জেনেও আমরা স্বেচ্ছায় লোকাল বাসে উঠি।
হারেছ শাকিল
মহেশখালী, কক্সবাজার।
অভাব মানুষের ইন্দ্রিয় শক্তি কমিয়ে দেয়।
তানজিদ রিফাত
সুপার ভিপিএন-কে জাদুঘরে তুলে রাখি। ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগতে পারে।
তাহমিদ নিষাত
উত্তরা, ঢাকা
জীবন অনেক বৈচিত্র্যময়। জীবনের অর্থ খুঁজে বের করতেই জীবনটা শেষ হয়ে যায়।
আবদুল্লাহ আল মাহমুদ
রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী
সেরা আওয়াজ
শীতকালের প্রধান তিনটি সমস্যা হলো—ঘুম থেকে ওঠা, মশা আর সিএনজি চালিত পরিবহনের ভাড়া।
জান্নাতুল অমি
দুর্গাপুর, নবাবগঞ্জ
আমি এখনো অফিসে—এর মতো কষ্টের কথা খুব কম আছে।
সরোজা শবনম
ঢাকা
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার
মোবাইল ফোন রিফিল