সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
শীতকালে প্রকৃতি ও আমরা উভয়ই চাদর গায়ে দিই, কিন্তু পার্থক্য হলো একজন কুয়াশার চাদর আর একজন সুতার চাদর৷
সোহেল রানা
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

ফেসবুকে আমরা যতটা সামাজিক হই, সমাজে আমরা ততটা মানবিক নই।
তানভীর হাসান নাছিম
উকিল পাড়া, নেত্রকোনা

সেরা আওয়াজ
মুঠোফোন এসে সরিয়ে দিল ল্যান্ডফোনকে, হাতঘড়ির অস্তিত্ব হুমকির মুখে। আর সেলফি মনে হয় আয়নাকে বিলুপ্তই করে দেবে!
আহাদ আদনান
মাতুয়াইল, ঢাকা

গরিবরা বলে, ‘বিস্কুট’, মধ্যবিত্ত-‘বিিস্কট’, বড়লোক-‘কুকি’
আফরিন ইলা
মোহাম্মদপুর, ঢাকা

‘ক্ল্যাশ অব ক্ল্যানস’ খেলতে খেলতেই একটা বছর চলে গেল। নতুন বছরটাও মনে হয় একইভাবে পার হবে।
সুদিপ্ত কুমার নাগ
দ্বাদশ শ্রেণি, সরকারি এম এম সিটি কলেজ, খুলনা
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল