সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
([email protected] অথবা (www.facebook.com/chutirdine)
সেরা আওয়াজ
মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পই বাড়ি-গাড়ি ছেড়ে ধনী-গরিব সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট!
তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়

রাস্তার পাশের ভাপা পিঠাগুলো পাতলা হতে হতে স্মার্টফোনের মতো চিকন হয়ে যাচ্ছে।
দ্বিত্ব শুভ্র, পুরোহিত পাড়া, ময়মনসিংহ

আমরা আজকাল মানুষ গড়ি না। আমরা আজ জিপিএ গড়ার কারিগর।
আরাফাত নোমান, প্রভাষক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা

ফেসবুকে সবার ২০১৫-এর রিভিউ দেখে মনে হলো রিপোর্ট কার্ড দেখাচ্ছে।
নীলাঞ্জনা চৌধুরী, রাজশাহী

ভূমিকম্প নিয়ে সবার সচেতনতার চেয়ে বেশি উৎসাহ দেখা যাচ্ছে গুজব ছড়ানোতে। বিষয়টি আজকাল ভূমিকম্পের থেকেও বেশি আতঙ্কের কারণ হয়ে উঠেছে।
আলেয়া রহমান, সিলেট

২০১৬ ব্যাচেলরদের জন্য আরেকটি হতাশাময় বছর।
আয়েশা অগুনতি, ঢাকা
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল