সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
কোনো কোনো হাসপাতালে লিফটের চেয়ে সিঁড়ি দিয়ে উঠলে আগে যাওয়া যায়।
হারেছ শাকিল, উত্তরা, ঢাকা।
শীতকালে গোসল শেষে নিজেকে নেপোলিয়ন মনে হয়। মনে হয়, আরও একটি রাজ্য জয় করে এলাম।
মাহাদী হাছান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
পৃথিবী সূর্যের কাছে পাত্তা পাবে না জেনেও প্রতিনিয়ত সূর্যের চারপাশে ঘুরে যাচ্ছে। পাত্তা পাবেই বা কী করে! তার আগে যে আরও দুজন সিরিয়ালে আছে—বুধ ও শুক্র।
সুমাইয়া, পিরোজপুর
সেরা আওয়াজ
কাজ যখন দুয়ারে আসে, সময় তখন জানালা দিয়ে পালায়।
জহির উদ্দিন
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট
শিক্ষার বিকল্প, শুধুই শিক্ষা!
মো. এরশাদ আলী
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল