সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected]
অথবা www.facebook.com/chutirdine
দিন দিন মোবাইল ফোনের আকার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে প্যান্টের পকেটের আকার অচিরেই ব্যাগের আকারে পরিণত হবে!
শুভ সরকার
রয়েল মিডিয়া কলেজ, ময়মনসিংহ।
ঢাকায় মানুষের জীবনটা গাড়িময়।
হারেছ শাকিল
উত্তরা, ঢাকা।
সেরা আওয়াজ
ফেসবুক বন্ধুদের জন্মদিনগুলো এমন যে দেখা যায়, অভিনন্দনও জানানো যায়। কিন্তু জন্মদিনের কেকটা শুধু খাওয়া যায় না।
হাবিবুর রহমান
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড
কলেজ, সৈয়দপুর, নীলফামারী।
কিছু কিছু বান্ধবী ‘ভাই’ বলে ডাকলে প্রচণ্ড রাগ হয়।
বিভাস সৌবীর
রংপুর নার্সিং কলেজ, রংপুর।
আগে বাবা-মা ছেলের হাতে চিঠি বা খাম দেখলে বলতেন, ‘পড়ালেখা নেই, ছেলে আমার প্রেমিক হয়েছে।’
আর এখন ছেলের হাতে চিঠি বা খাম দেখলে বাবা-মা বলেন, ‘পড়ালেখা নেই, ছেলে আমার সাহিত্যিক হয়েছে।’
শাহীন শাহরিয়ার
বি এ এফ শাহীন কলেজ, যশোর।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল