সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।

আজকাল বন্ধুদের কোথাও যেতে বললেই বলে, ‘দাঁড়া দোস্ত, আগে অ্যাটাকটা দিয়ে নিই’ (ক্ল্যাশ অব ক্লান্স খেলায়)

মো. হাবিবুর রহমান

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী।

যে হারে পিডিএফ সংস্করণ বই হচ্ছে, আর কয়েক বছর পর একুশে বইমেলা অনুষ্ঠিত না হয়ে হয়তো একুশে পিডিএফ মেলা অনুষ্ঠিত হবে!

শাহীন শাহরিয়ার

বি এ এফ শাহীন কলেজ, যশোর।

কী যে বলব, হাততালি দিলেও আজকাল মশা মরে!

পথিক মারুফ

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।

বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি, কিন্তু বই কেনার আগেই কেউ কেউ আমার মতো দেউলিয়া হয়ে যায়। প্রতিবার বইমেলার সময়ই কেন জানি পকেট একদম ফাঁকা থাকে।

মাহফুজুর রহমান

পৃথিবীতে সবাই বীর, অন্তত নিজের কাছে তো অবশ্যই! কারণ, বাঁচতে হলে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।

আহমেদ কমল

সরকারি এম এম আলী কলেজ, টাঙ্গাইল।

সেরা আওয়াজ

আর কয়েক বছর পরে শিশুরা এটা জানবে না যে ডিকশনারি বা অভিধান বলে একটি বই ছিল। তারা হয়তো জানবে অভিধান একটি অ্যাপসমাত্র।

এস এ মুরাদ সরকার

চুনারুঘাট, হবিগঞ্জ।

জ্যামের মধ্যেও লোকাল বাসে যে ঘুমাতে পারে, সে-ই প্রকৃত ঘুমপ্রেমিক।

শামিম

হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রি​ফিল