সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
অথবা
www.facebook.com/chutirdine
ক্রিকেট নিয়ে আমাদের যত দেশপ্রেম, আবেগ আর সমালোচনা। এগুলো যদি দেশের যাবতীয় ইস্যুতেও কাজে লাগানো যেত!
তাসনিম অর্পা
ঢাকা বিশ্ববিদ্যালয়
কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। জি, সবার রক্তই লাল কিন্তু গ্রুপ এক না। গ্রুপিং মানুষের রক্তে, একে উপেক্ষা করার সুযোগ নেই।
খলিল আহমদ
কম্পিউটার অ্যান্ড প্রকৌশল বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
সেরা আওয়াজ
বেকারদের টাকা নেই বলে অতি দ্রুত চুল বড় হয়। অন্যদিকে যাদের প্রচুর টাকা, তাদের হয়তো কাটার মতো চুলই নেই।
মো. শাহিন
ভূরুঙ্গামারী,কুড়িগ্রাম
ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের জনিপ্রয়তার কারণে এসএমএস বিলুপ্তির পথে।
শরিফুল ইসলাম
বাড়ি থেকে স্মার্টফোন কেনার জন্য টাকা নিয়ে যাওয়ার সময় মনে হয় প্রচুর টাকা নিয়ে যাচ্ছি, কিন্তু স্মার্টফোনের বাজারে তা খুবই নগণ্য!
মোস্তফা টুটুল
যশোর পলিটেকনিক, মনিরামপুর, যশোর
জীবনটা হেডফোনের মতো, যতই প্যাঁচ ছাড়ান না কেন প্যাঁচ শুধু লেগেই যায়।
শুভ সরকার
রয়েল মিডিয়া কলেজ, ময়মনসিংহ
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল