সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
যদি সারা দিন বই খুলে মাইক লাগিয়ে বই পড়ি তাহলেও কারও চোখে পড়বে না, আর যদি ১ মিনিট মোবাইল চাপি তাহলে বাসার সবার চোখে পড়ে।
ভীষ্ম দেব রায়
সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী।

সেরা আওয়াজ
মায়ের ডাক যদি অ্যালার্ম ঘড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো কলেজের প্রথম ঘণ্টাটা আর মিস করতে হতো না।
সামনান, রাজশাহী

প্রিয় অধিনায়ক,
আমরা আশাহত নই, আমরা গর্বিত। পরেরবার নিশ্চয়ই আমরা জিতব, না হয় তার পরেরবার। আমরা একদিন জিতবই। পরাজয়ে ডরে না বীর, মন খারাপও করে না।

প্রিয় ড্যাশিং ওপেনার,
পিএসএলের দারুণ ফর্মটা এখানেও চালিয়ে যেতে পারলে ভালো হতো। তুমি তুমিই।
শারমিন সুমা
রংপুর।

লোকাল বাসগুলো থেমে থেমে ততক্ষণ যাত্রী তোলে যতক্ষণ পর্যন্ত না বাকি যাত্রীরা চিৎকার শুরু করেন।
শাহীন শাহরিয়ার
বি এ এফ শাহীন কলেজ, যশোর।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল