সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।

যে ছেলের অ্যালার্মের শব্দ শুনে ঘুম ভাঙত না, এখন মেসেঞ্জারের একটা নোটিফিকেশন আসার শব্দে তার ঘুম ভেঙে যায়।

মো. মাহফুজার রহমান, লালমনিরহাট।

‘একবার না পারিলে দেখো শতবার’ কথাটি সব ক্ষেত্রে প্রযোজ্য হলেও এক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বেলায় খাটে না। দুবারের বেশি যে ভর্তি পরীক্ষা দেওয়ারই সুযোগ নেই!

মেহেদী হাসান, নওগাঁ সরকারি কলেজ।

সেরাআওয়াজ

রাস্তায় ১৫-২০টি রিকশা থাকার পরও যদি কেউ যেতে রাজি না হয়, সেই কষ্ট বোঝানোর ভাষা খুঁজে পাই না।

মো. এরশাদ আলী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

ভালোবাসা দারুণ একটা অস্ত্র, যা দিয়ে অনেক কিছুই জয় করা যায়।

বিভাস সৌবীর, রংপুর নার্সিং কলেজ।

ইদানীং মশাগুলো খুব বেশি স্বাস্থ্য-সচেতন। তারা সম্ভবত ডায়েট করে স্লিম হচ্ছে ও যেকোনো মশারির ফুটো দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারছে।

মো. শাহীন, জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

আমরা আজকাল পথ চলার ফাঁকে ফোন দেখি না, বরং স্মার্টফোন দেখার ফাঁকে ফাঁকে পথ চলি।

আজিমুল হক, পার্বতীপুর, দিনাজপুর।

তামিমের ব্যাটিং ঝড়ের সঙ্গে সঙ্গে ফেসবুকের নিউজ ফিডের ঝড়  সমানুপাতিক হারে চলতে থাকে!

শোভন, রাজনগর, হবিগঞ্জ৷

মানুষের পায়ের পাতার সঙ্গে হৃদয়ের একটা অদ্ভুত মিল আছে। দীর্ঘদিন পায়ে ফোসকা পড়তে পড়তে একদিন সেটা যেমন কাঠের মতো শক্ত হয়ে যায়, হৃদয়ের ব্যাপারেও ঠিক তাই। অনবরত আঘাতে এটাও একসময় পাথরে রূপ নেয়।

কাজী তানভীর আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রি​ফিল