সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন
রাতে মশাগুলোর গুনগুন শুনে মনে হয় যেন খাটের নিচে ‘সা রে গা মা পা’র আসর বসেছে।
ভীষ্ম দেব রায়, সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী
সেরা আওয়াজ
মনটা ভালো হয়ে যায়, যখন ফ্রিজ খুলে দেখি একটা আইসক্রিম বক্স। মনটা খারাপ হয়ে যায়, যখন বক্স খুলে দেখি মা আইসক্রিমের বাক্সে আদা-রসুনবাটা রেখেছে।
সাইম শেখ, রাজশাহী কলেজ, রাজশাহী
তোমার মন হলো একটি বাগান; তোমার চিন্তাভাবনা হলো বীজ; তুমি চাইলে ফুল তৈরি করতে পারো অথবা আগাছা।
মো. কাইফ হাসান, ভাটাপাড়া, রাজশাহী
ঘুম থেকে উঠে নিজের বিছানা কখনো ঠিক করি না করি কিন্তু ডিউটিতে গিয়ে ঠিকই রোগীর বিছানা করে দিতে হয়।
বিভাষ সৌবীর, রংপুর নার্সিং কলেজ, রংপুর
কার্যসিদ্ধির পর সহায়তাকারী মানুষ আর ব্যবহারের পর টিস্যু দুটোই কারও কারও কাছে সমান মূল্যহীন।
মো. রাকিবুল আলম, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
আমাদের দাদা-দাদির মুখে কলেরা, ডায়রিয়া, আমাশয় রোগগুলোর কাহিনি শুনে অবাক হতাম। আমাদের নাতি-নাতনিরা অবাক হবে সেলফিরোগ, ট্যাগরোগ, গ্রুপরোগ, ইভেন্টরোগের কাহিনি শুনে৷
সৈয়দ জসীম উদ্দিন, রাউজান, চট্টগ্রাম
এক সময় আমরা রাত জেগে পড়াশোনা করে সকালে উঠে মা-বাবা ও মুরব্বিদের দোয়া নিয়ে ভয়ে ভয়ে পরীক্ষা দিতে যেতাম। প্রশ্ন আউট কল্পনাও করা যেত না।
মো. আসিফ ইমরান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা
পড়তে বসলে পড়া মুখস্থ হয় টু-জি স্পিডে, কিন্তু কেন যে ভুলে যাই ফোর-জি স্পিডে!
তারেক, কারমাইকেল কলেজ, রংপুর
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল