সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

[email protected] www.facebook.com/chutirdine

নববর্ষে মানুষের পান্তা খাওয়া নিয়ে একজন কৃষকের মন্তব্য: সারা বছর পান্তা খেয়ে আমাদের হয় আলসার, আর শহরের লোকেরা একদিন খেয়ে বলে ‘কালচার’!

নূর-এ-আলম সিদ্দিকী, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট।

পরীক্ষা এলেই কেন জানি লোডশেডিংয়ের মাত্রাটা বেড়ে যায়!

মো. মেহেদী হাসান

পরীক্ষার হলে শেষ মুহূর্তে আফসোস—ইশ! আর একটা মিনিট যদি সময় থাকত!

সুদীপ্ত কুমার নাগ, সরকারি এম এম সিটি কলেজ, খুলনা।

টিনের চালের বৃষ্টির ঝুমঝুম শব্দ শোনা থেকে দালানের বাসিন্দারা বঞ্চিত।

মো. আবদুল্লাহ

ভৈরব, কিশোরগঞ্জ।

সারা রাত জেগে থাকতে চান? তাহলে মশারির ভেতর একটা মশা ঢুকিয়ে শুয়ে পড়ুন।

মাহাদী হাছান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।