সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

একমাত্র লোডশেডিংই পারে গ্রামগঞ্জের পুরোনো ঐতিহ্য হাতপাখাকে ফিরিয়ে আনতে! আর বিদ্যুৎবিভ্রাট যখন বিলুপ্ত হওয়ার নয়, আমাদের হাতপাখাকেও আঁকড়ে থাকার দিন ফুরোবে না।

এস এ মুরাদ সরকার

রানিগাঁও, হবিগঞ্জ।

এই গরমে ফ্রিজের মধ্যে ঢুকে থাকতে পারলে সবচেয়ে শান্তি পেতাম। কিন্তু দুর্ভাগ্য এই হাজার টাকার ফ্রিজে থাকে ২০ টাকার সবজি, আমার ঠাঁই নাই!

সুদীপ্ত কুমার নাগ

সরকারি এম এম সিটি কলেজ, খুলনা।

গ্রীষ্মের তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে শীতকালের মিষ্টি সূর্যটাকে খুব মিস করি।

বিভাস সৌবীর

রংপুর নার্সিং কলেজ, রংপুর।

সেরা আওয়াজ

শিগগিরই বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশের ক্রিকেট সিলেবাসে ‘মুস্তাফিজের কাটার এবং দুর্যোগকালীন সময়ে করণীয়’ শীর্ষক অধ্যায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।

সাদিকুর রহমান খান

নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী

একটি জীবনের পেছনে ঝুলে থাকে একাধিক জীবন বা একটি প্রজন্ম অথবা একটি জাতি। এ তাৎপর্যটুকু যে একবার উপলব্ধি করেছে, সে কখনো মানুষ হত্যা করতে পারে না।

কায়ছার আলম

চকবাজার, চট্টগ্রাম।

কেউ কেউ বিউটি পারলারে যায় সাজার জন্য। আবার বিউটি পারলারে যাওয়ার সময়ও তারা সাজে।

প্রান্ত কুমার দাস

শচীন্দ্র ডিগ্রি কলেজ, হবিগঞ্জ।

আনন্দ হয় তখন, যখন দেখি ফ্রিজে আইসক্রিমের বাক্স। দুঃখ হয় তখন, যখন দেখি সবগুলোতে মাছ রাখা।

মাহমুদুল হাসান

দৌলতপুর, খুলনা।

আয়না এবং ছায়ার মতো বন্ধু প্রয়োজন। কেননা আয়না কখনো মিথ্যা বলে না। ছায়া কখনো আপন সঙ্গ ছেড়ে যায় না।

তানভীর আহমেদ

মুন্সিগঞ্জ।

প্রতিটা পদার্থবিদ্যা আর রসায়ন বই যদি মুহম্মদ জাফর ইকবা​ল স্যারের সায়েন্স ফিকশন হতো, তাহলে শিক্ষার্থীদের আর অহেতুক কোচিং করতে হতো না।

শাহীন শাহরিয়ার

বি এ এফ শাহীন কলেজ, যশোর।

আজকাল যা গরম পড়ছে, তাতে সকালে শুধু ফ্যান বন্ধ করে দিলেই হলো! আমার ঘুম ভাঙানোর মায়ের সহজ এবং কার্যকর কৌশল!

সৈয়দ রুম্মান।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রি​ফিল