সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

ফুটপাতের মানুষের দিকে তাকালে মনে হয় আমি অনেক ভালো আছি। যখন আকাশছোঁয়া অট্টালিকার বাসিন্দাদের দেখি, তখন মনে হয় আমি কিছুই না!

এরশাদ আলী

নর্দার্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা।

জীবনটা প্রথম শেখা বাইসাইকেলের মতো—যদি পড়তে না চান, তাহলে তা চালিয়ে যান।

দারাউল্লাহ সরকার

এসিআই লিমিটেড, তেজগাঁও, ঢাকা।

সেরাআওয়াজ

এই গরমে যে বিদ্যুৎহীন ঘরে ঘুমাতে পারে, সে-ই হলো প্রকৃত ঘুমকাতুরে।

মো. বিজয়

চুয়াডাঙ্গা।

সবাইকে মনে হয় একসঙ্গে খুশি করা যায় না। পৃথিবীর একপাশ অন্ধকারে রেখেই তো সূর্য অন্য পাশকে আলোকিত করে।

সৌরভ তালুকদার

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।

কালকে থেকে করব, কালকে থেকে পড়ব, কাল থেকে মেনে চলব, এই ‘কালকে থেকে, কালকে থেকে’র প্রবণতা নেই এমন মানুষের সংখ্যা অতি নগণ্য।

দীপ্ত রয়

সিলেট।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রি​ফিল