সপ্তাহের আওয়াজ

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন
[email protected] www.facebook.com/chutirdine
ছাত্রজীবনে সময়ের মূল্য শুধু যেন পরীক্ষার হলেই প্রকাশ পায়—‘ইশ্! আর পাঁচটা মিনিট যদি পাইতাম!’
প্রণব কুমার মণ্ডল, টুটপাড়া, খুলনা।
সেরা আওয়াজ
সবচেয়ে ভালো লাগে তখন, যখন দেখি কোনো পণ্যের গায়ে লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’।
তারেক আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
পরীক্ষার হলে গিয়ে তো মাথায় হাত, একটা প্রশ্নেরও উত্তর দিতে পারছি না। হায় রে, স্যাররাও তো দেখি মুস্তাফিজের মতো কাটার শিখে গেছে!
ইনামুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা।
অনাকাঙ্ক্ষিতভাবে মেমোরি কার্ড ফরম্যাট হওয়ার মতো কষ্ট আর নেই। তিলে তিলে সংগ্রহ করা প্রিয় জিনিসগুলো এক নিমেষেই হারিয়ে যায়। আমি বর্তমানে সেই অবর্ণনীয় কষ্টে ভুগছি।
আশরাফুল ইসলাম
চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয়।
লোকাল বাসে নির্বাচনের মন্তব্য লবণাক্ত তরকারির মতোই!
দীপ্ত রয়, সিলেট
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল