সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন
[email protected] www.facebook.com/chutirdine
একজন ডাক্তার হিসেবে আমার সব থেকে ভালো লাগে রোগীর মুখের হাসি। চিকিৎসা শেষে রোগী যখন বলে, ‘এখন অনেক ভালো আছি’, তখন বুকটা প্রশান্তিতে ভরে যায়।
মো. নাজমুস সাকিব।
বেশির ভাগ মানুষ অতীতে কী করছে বা করেনি আর ভবিষ্যতে কী করবে বা করবে না, এই ভেবে নিজের বর্তমানটা নষ্ট করে।
শাহীন শাহরিয়ার
বি এ এফ শাহীন কলেজ, যশোর।
সেরা আওয়াজ
ছোটবেলায় মায়েদের বিখ্যাত মিথ্যা উক্তি, ‘দাঁড়া, তোর বাবা আসুক, সব বলে দেব।’
ইনামুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
ক্ষুধার রাজ্যে তিতাও মধু, মেসের খালার হাতের বিস্বাদ রান্নাও সুস্বাদু!
মাহদী হাসান, ফুলপুর, ময়মনসিংহ।
স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়ে শিক্ষাজীবনটা খুব দীর্ঘ মনে হতো। এখন শেষ প্রান্তে এসে মনে হচ্ছে সময়টা অনেক সংক্ষিপ্ত।
ঊম্মে হাবিবা, টাঙ্গাইল।
পরীক্ষার আগের দিন খাওয়ার সময়টুকুও সময় নষ্ট বলে মনে হয় |
মো. মামুন, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী |
জীবনে এমন কিছু অপূরণীয় আকাঙ্ক্ষা থাকে, যা খাঁ খাঁ রোদের গ্রীষ্মের দিনে বৃষ্টি চাওয়ার মতোই!
সামিন ইয়াসার, আজিমপুর, ঢাকা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল