সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

[email protected] www.facebook.com/chutirdine

বাঙালির বাড়ির প্রতি টান বোঝা যায় ঈদের সময় ট্রেন, বাস এমনকি ট্রাকের ছাদের ওপর ভ্রমণ করে বাড়ি যাওয়ার দৃশ্য দেখে!

সুদিপ্ত কুমার নাগ, সরকারি এম এম সিটি কলেজ, খুলনা। 

সেরা আওয়াজ

মেসের ছেলেদের খাওয়ার কষ্ট একমাত্র মুরগির ডিমই বুঝতে পারে।

রানা দাস, হারুনী, বানিয়াচং, হবিগঞ্জ। 

মেসে সকালে উঠে বাথরুম খালি পাওয়া মুস্তাফিজের বলে ছয় মারার মতো বিরলতম ঘটনা।

ইনামুল হক, চুয়াডাঙ্গা সরকারী কলেজ।

হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সবাই ঠিক ফেসবুকের পেছনেই দৌড়াচ্ছে।

মোঃ সুমন মিয়া, পত্নীতলা, নওগাঁ।

গুছিয়ে মিথ্যা বলা মানুষ সবার প্রিয় হয়, কিন্তু অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্য বলা মানুষেরা।

ইমতিয়াজ চৌধুরী, বি এ এফ শাহীন কলেজ, যশোর।

এই প্রজন্মের ছেলেদের একটা সাধারণ দোষ—রাতে বিদ্যুৎ চলে গেলে দেশলাইয়ের আগে মোবাইল খোঁজে।

মুহাম্মদ মীর কাসেম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

ভূমিকম্পের সময় নিজেকে সোজা রাখার ট্রেনিং নিতে চান, তো দ্রুতগামী ট্রেনে উঠে কোনো কিছুতে হাত না রেখে সোজা দাঁড়িয়ে থাকুন।

কাজী মুর্শিদ, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রি​ফিল