সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন
সেরা আওয়াজ
আইফোনের মালিকানা প্রমাণ বা ছবিকে চিত্রকর্মে রূপান্তর করতে নয়, বরং আমার চেহারার খুঁতগুলো আড়াল করতেই ‘প্রিজমা অ্যাপ’ ব্যবহার করি।
আমিরুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আমাদের দেশে জুতা বিক্রি হয় এসি শো-রুমে আর সবজি-ফলমূল বিক্রি হয় ফুটপাতে!
শুভ সরকার
রয়েল মিডিয়া কলেজ ময়মনসিংহ
সবচেয়ে অভাগা সে-ই, যার শুধু নেতিবাচক ভবিষ্যদ্বাণীগুলোই ফলে যায়।
আতিক ইয়াসির রহমান
মিরপুর ২, ঢাকা
ফটোশপের যুগে কে জরিনা আর কে ক্যাটরিনা বোঝা মুশকিল!
আরমান হোসেন
ইসলামপুর, জামালপুর
অভিনয়ের এই রঙ্গমঞ্চে জীবনের প্রতিটি পর্ব যেন অতি নীরবে-নিভৃতেই মঞ্চায়িত হয়ে চলেছে!
মিনহাজ মোহাম্মদ
মহসিন কলেজ, চট্টগ্রাম
ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে কঠিন কাজ হলো মশারি টানানো!
আর সবচেয়ে সহজ কাজ হলো মোবাইলে ফেসবুক চালু করা
গোলাম সামদানী
কুমিল্লা
পেটব্যথা, মাথাব্যথার নাম করে স্কুল থেকে ছুটি নেওয়ার মজাই ছিল অন্য রকম। কলেজজীবনে এসে সেই দিনগুলো খুব মিস করি।
ওমর ফারুক
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট
সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রিফিল