সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা
ই-মেইল করতে পারেন
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে থেকেই মাউন্ট এভারেস্টই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল। তেমনি সেরারা সেরাই থেকে যায়, যদিও তাদের খুঁজে পেতে হয়তো একটু দেরি হয়।
আব্দুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও।
সেরাআওয়াজ
বেকারের সংজ্ঞা আগে জানতাম না। এখন বেকারত্ব নিয়ে রীতিমতো রচনা লিখতে পারি। আফসোস একটাই, জিপিএ-৫ পেয়েও বেকার হলাম।
হাবিব, চুয়াডাঙ্গা।
বিগত সালের প্রশ্নগুলো দেখলে সহজ লাগে, কিন্তু পরীক্ষার হলে আমার প্রশ্নটাই দেখি অনেক কঠিন হয়।
মুহাম্মদ মীর কাসেম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
বর্ষাকালে সবচেয়ে বড় সমস্যা হলো—স্কুল-কলেজে বা অফিসে ছাতা ভুলে রেখে আসা।
সুদিপ্ত কুমার নাগ, সরকারি এম এম সিটি কলেজ, খুলনা।
অজুহাত নামে মানুষের বাস্তবে কোনো হাত না থাকলেও, এই হাতের ব্যবহার মানুষ খুব বেশি করে।
মো. মিজানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
যখন বাড়িতে থাকি, মা ভাত বাড়লে বলে, খোকা, ভাত খেয়ে নাও। যখন মেসে থাকি, খালা ভাত বাড়লে বলে, মামা, ভাতটা নিয়ে যাও।
সোহান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রিফিল