সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

সকালবেলা অ্যালার্ম বন্ধ করে দিয়ে যে ঘুম আসে, সারা রাত ঘুমালেও এমন আরামের ঘুম হয় না।

সৌরভ হোসেন

পাবনা।

প্রতিটি মিটিংয়েই একজন করে ম্যারাথন বক্তা থাকেন!

জমাতুল ইসলাম

ইংরেজি বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ।

একটা সময় ছিল মানুষ ডাকপিয়নের হাঁকের অপেক্ষা করত, আর এখন অপেক্ষা করে মেসেঞ্জারের টুং শব্দের জন্য।

শাকিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

যখন আপনার শরীর অসুস্থ হলেও নিজের মন আপনাকে বিশ্রাম নিতে সায় দেবে না, তখন বুঝবেন আপনার জীবনটা অনেক ‘সিরিয়াস’ হয়ে গেছে!

আতিক ইয়াসির রহমান

মিরপুর-২, ঢাকা।

সেরা আওয়াজ

অনেক মানুষ মাইলের পর মাইল হাঁটেন খাবার জোগাড় করার জন্য। আরেক শ্রেণির মানুষও মাইলের পর মাইল হাঁটেন সেই খাবার হজম করার জন্য!

উৎসব রায়

বগুড়া।

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হলো ফ্রিজের মতো। কিছু থাক আর না-থাক, বারবার খুলে দেখতে ইচ্ছে করে|

মো. সাইদুল মুরসালিন

সৈয়দপুর, নীলফামারী।

মৌখিক পরীক্ষার সময় শিক্ষকদের প্রশ্ন করার ধরন দেখলে মনে হয়, নির্ঘাত তাঁরা সকালের নাশতায় নুডলস খান আর নুডলসের সঙ্গে সবজি হিসেবে করলা বেছে নেন! কথায় যেমন প্যাঁচ, তেমন তেতো!

কাজী ইসরাত

পটুয়াখালী।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রি​ফিল