সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন
সেরা আওয়াজ
গরুর হাট থেকে গরু কেনার পর সেই গরুর দাম জানতে চাওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার।
ফারহান তানভীর
শ্রীপুর, পাবনা।
গতকাল সারা দিন গরুর হাটে দাঁড়িয়ে ছিলাম। কেউ এসে জিজ্ঞেস করেনি, ‘দাম কত?’ বড় আপু, এ থেকেই কি বোঝা যায় না যে আমি ‘গরু’ নই?
আজিজুল গাফফার মিসবাহ
সিলেট।
প্রশ্ন: এই ঈদে আপনি গরু না খাসি?
উত্তর: এই ঈদে আমি মানুষই থাকব তবে আমরা গরু কোরবানি দেব।
আশরাফ রবিন
ফরিদপুর।
হ্যাপিনেস ইজ প্রতিদিন সকালে ঘুম ভাঙে বাড়ির পাশের স্কুলের মধুর জাতীয় সংগীত শুনে...
তখনই বলতে ইচ্ছে করে সুপ্রভাত বাংলাদেশ...
সায়ন বিশ্বাস
এম সি কলেজ, সিলেট।
স্কুলে পড়ি যখন, তখন ২০ মিনিট হেঁটে ২০ টাকা বাঁচাতাম, আর এখন? ২০ মিনিট সময় বাঁচানোর জন্য ২০ টাকা খরচ করি!
আল আশরাফ খান
ময়মনসিংহ।
ফেসবুকে বন্ধুদের সঙ্গে সম্পর্কটা এমন যে দেখা যায়, কথা বলা যায়, কোনো কিছু শেয়ার করা যায়, আবার পচানোও যায়! শুধু মন চাইলে জড়িয়ে ধরা যায় না!
শুভ সরকার
রয়েল মিডিয়া কলেজ, ময়মনসিংহ।
পরীক্ষার খাতার শেষের দুই পেজের লেখাগুলো স্যার দূরের কথা, আমি নিজে বুঝব কি না সন্দেহ আছে।
নাঈম উদ্দিন
রিয়াজউদ্দিন বাজার
চট্টগ্রাম।
বাঁশ ও ক্রাশ মানুষ না চাইলেও খায়।
সিফাত মাহমুদ
পাবনা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল