সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
বাসে উঠে লেডিস সিটগুলো নিজের সম্পত্তি মনে করে বসে থাকা ‘ভদ্রলোক’দের যখন বাসের হেলপার মামারা হাজার বলেও ওঠাতে পারেন না, তখন বলতে ইচ্ছা করে ‘থাক মামা। উনি সম্ভবত প্রতিবন্ধী।’
মীর সুমাইয়া

আমরা বেড়ে উঠি কিন্তু আমাদের শৈশব কোথাও না কোথাও ঘাপটি মেরে ঠিকই বসে থাকে। টিনের চালে বৃষ্টির শব্দে আমাদের গা ঠিকই শিরশির করে।
সায়মা মাহমুদা
শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল

ভবিষ্যতে বাংলাদেশে চাকরি পাওয়া হবে নোবেল প্রাইজ জেতার মতো।
মো. কাওসার
মহিপুর, কলাপাড়া।

কোনো কাজ ভালো কি মন্দ, তার ২০ ভাগ নির্ভর করে কাজটির ধরনের ওপর, আর বাকি ৮০ ভাগ নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর৷
রেশমা তাসফিয়া
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।