সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
আজকাল মৌসুমি সবজির মতো মৌসুমি ‘টপিক’ও দেখতে পাওয়া যায়। যেমন শীতকালীন গোসল। ফেসবুক থেকে শুরু করে সংবাদপত্রে পর্যন্ত এই ‘টপিক’ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।
ফেরদৌসি জান্নাত
পাবলিক বাস থেকে আগে নামতে দিন, পরে উঠুন। সবাই তাড়াহুড়ো করলে তো কিছুই হবে না। বাস থামানোই হয় যাত্রী নামানো ও ওঠানোর জন্য।
শুভাশীষ দাশ
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ককটেল আর পেট্রলবোমা কি ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারে যাচ্ছে?
মারুফ
পৃথিবীটাকে পাল্টাতে চান? বিয়ের আগেই পাল্টান। বিয়ের পরে সামান্য টিভির চ্যানেলও পাল্টাতে কষ্ট হবে না।
মামুন সর্দার
ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।