সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
কদিন পরপর শহরের রাস্তা যে হারে খনন করা হয়, মনে হয় সব খনিজ সম্পদ আমাদের রাস্তার নিচে!
মো. এরশাদ আলী
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ঢাকা
মোবাইল ফোনে যতই গেম খেলি, আসল গেম তো আমাদের জীবনটাই!
মুশতারী সরকার
সবুজবাগ, বগুড়া
ভিডিও গেমসের মতো মানুষেরও তিন-চারটা লাইফ থাকা খুব দরকার ছিল!
মো. ফয়সাল হাসান
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া
যেভাবে গরম পড়েছে, সেভাবে এক মাস চললে বাসার চুলা না জ্বালালেও চলবে!
রাশেদ আলী
কল্যাণপুর, ঢাকা
জীবনটা যদি উল্টো পথে চলত! বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা বড় থেকে ছোট হয়ে যেতাম! কী অদ্ভুত ব্যাপার হতো সেটা!
আফরোজা ইকবাল
আগ্রাবাদ, চট্টগ্রাম
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।