সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/
chutirdine
পশ্চিমবঙ্গ থেকে বাঘ মামাদের দেশে ফেরার অপেক্ষায় আমরা এখন দিন গুনছি।
সুদীপ্ত কুমার নাগ

সেরা আওয়াজ
জিপিএসে যদি রাস্তার মানচিত্রের পাশাপাশি গর্তের মানচিত্রও থাকত, তবে খুব ভালো হতো!
প্রশান্ত মণ্ডল
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, নারায়ণগঞ্জ।

টানা কয়েক দিন বৃষ্টির পর রোদ আর রোদের পর বৃষ্টি দেখে মনে হচ্ছে, আবহাওয়াও কিছুটা দ্বিধায় পড়ে গেছে।
আয়েশা

আমরা অধিকাংশ ক্ষেত্রে বর্তমানটাকে নষ্ট করছি অতীত আর ভবিষ্যৎ দিয়ে।
আরাফাত নোমান
প্রভাষক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।