সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
(www.facebook.com/chutirdine)
সেরা আওয়াজ
হয়তোবা বাঙালিরা জাতি হিসেবে যোদ্ধা নয়, তবে ব্যক্তিগত জীবনে বেশির ভাগ বাঙালিই যোদ্ধা৷
এস এম মাসঊদ উর রহমান
কলেজ রোড, ময়মনসিংহ৷
সে-ই প্রকৃত সাহসী যে ফেল নিশ্চিত জেনেও পরীক্ষার হলে প্রবেশ করে।
লুৎফর রহমান
ঢাকা
বাজারের যে অবস্থা! এবারের ঈদ বোনাসের এক ভাগ শুধু পেঁয়াজ-রসুন কেনার জন্যই রাখতে হবে।
নবীন অভ্র
মিরপুর ঢাকা
পেঁয়াজের ঝাঁজ ও মরিচের ঝালে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের চোখে পানি এখন।
এন জে শাওন
লক্ষ্মীপুর
গৃহশিক্ষক হচ্ছে সেই ছেলে, যারা নিজেদের উন্নতির ব্যাপারে উদাসীন হলেও, অন্য একটা ছেলে বা মেয়ের উন্নতির জন্য উঠেপড়ে লাগে।
আবদুল্লাহ মোহাম্মদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সেরা আওয়াজদাতা পাবেন
২০০ টাকার মুঠোফোন রিচার্জ।