সপ্তাহের আওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
ডিজিটাল সময়ে সবচেয়ে বিরক্তিকর লাইনটি হচ্ছে—আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে।
সাগর সিংহ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর
সেরা আওয়াজ
জ্যামের মেধ্য লোকাল বাসে যে ঘুমাতে পারে, সে–ই প্রকৃত ঘুমপ্রেমিক।
তাহমিদ নিষাত
উত্তরা, ঢাকা
বিজ্ঞাপন আজকাল আর বিরতির মধ্যে আটকে নেই। এটাই এখন একেকটা অনুষ্ঠান!
ইউসুফ মোরসালিন
বারিধারা, ঢাকা
সালামির জন্য ছোটরা যা করে, বেতন নেওয়ার সময় বসের সঙ্গেও আমার তাই করতে ইচ্ছা করে।
অর্পণ তাজওয়ার
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।