সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
(www.facebook.com/chutirdine)
হাতিরঝিলের পানির চেয়েও ডাইনিংয়ের ডাল বেশি স্বচ্ছ!
ইমরুল হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সবচেয়ে বেশি সময়ের মূল্য তো ঢাকাবাসীই দেয়। বিশ্রামের সময়টাকেও আমরা কাজে লাগাই জ্যামে বসে থেকে।
সুদিপ্তা সিংহ
ঢাকা

সেরা আওয়াজ
অবিবাহিতদের সুবিধা হলো, তারা চাইলেই বিয়ে করতে পারে।
মো. জাহিদ দিহাজ
ব্রাহ্মণবাড়িয়া

আমাদের দেশের কাগজের নোট বা টাকা হচ্ছে প্রকৃত রাফ খাতা! প্রেমপত্র, ফোন নম্বর, নাম-ঠিকানা—সবকিছু লেখা সম্ভব!
সুদিপ্ত কুমার নাগ
সরকারি এম এম সিটি কলেজ, খুলনা।

মন বসেছে পড়ার টেবিলে। আমি বুঝে গিয়েছি, ফাঁকিবাজ ছাত্র হওয়া যত সহজ, ফাঁকিবাজ মাস্টার হওয়া তত সহজ না!
আরাফাত নোমান
প্রভাষক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা।

একসময় সম্পর্কগুলো আপনি থেকে শুরু হয়ে তুমিতে আসত; আর এখন তুই থেকে শুরু হয়ে তুমিতে আসে।
সঞ্জয় সরকার
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল