সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস—দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়।
মাহফুজ
লালমনিরহাট।
বন্ধুদের প্রায়ই বলতে হয়—দেখ, যে প্রশংসা খাওয়ার জন্য করা হয়, সেটা আসলে কোনো প্রশংসাই না!
সবুজ ওয়াহিদ
যশোর।
সেরা আওয়াজ
হোস্টেলে কিংবা মেসে সকালে উঠে টয়লেট ফাঁকা পাওয়া ঈদের আগে আন্তনগর ট্রেনের টিকিট পাওয়ার মতো।
মো. হাবিবুর রহমান
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,
সৈয়দপুর, নীলফামারী।
দুনিয়াতে বোকা আছে দুই ধরনের। এক ধরনের বোকারা নিজেদের বোকা ভেবে বোকামি করে, আরেক ধরনের বোকারা নিজেদের চালাক ভেবে বোকামি করে।
সাদাত রহমান
শহরবাসীর শীতের আনন্দ গলির মোড়ের ভাপা আর চিতই পিঠায়!
আয়েশা অগুনতি
ঢাকা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার
মোবাইল ফোন রিফিল