সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
লোকাল বাস আমাদের ধৈর্যশীল হতে শেখায়।
হারেছ শাকিল, উত্তরা, ঢাকা।
ইমোটিকনগুলো থাকায় আমাদের কত্ত সুবিধা। সিরিয়াস কথা বলেও শেষে ইমো দিয়ে বুঝিয়ে দিই মজা করেছি।
শফিকুল ইসলাম
এমআইএসটি, মিরপুর সেনানিবাস।
সৃষ্টিকর্তার সৃষ্টিতে মানুষই একমাত্র জীব, যার অপরিসীম চাওয়া-পাওয়া।
প্রান্ত কুমার দাস, শচীন্দ্র ডিগ্রি কলেজ, হবিগঞ্জ।
সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য।
রাকিবুল ইসলাম, বগুড়া।
শীতের শেষে বসন্ত আসবেই।
সত্যজিৎ রায়, মদন মোহন কলেজ।
মাঘের শীতে বাঘ পালায়—এটা শুনে ঢাকার বাচ্চারা
হাসাহাসি করে।
ইউসুফ খান, নবাবগঞ্জ।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল