সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
যারা প্রথমবার মেডিকেল/বিশ্ববিদ্যালয় কোথাও ভর্তির সুযোগ পাননি তাঁদের কাছে সবচেয়ে কঠিন প্রশ্ন কোনটি? ‘তুমি যেন কোথায় পড়ো?’
আবদুল্লাহ রাজ
রাজশাহী

আওয়াজ প্রধানত তিন প্রকার...
১. প্রাকৃতিক আওয়াজ
২. কৃত্রিম আওয়াজ এবং
৩. সপ্তাহের আওয়াজ
রাহুল ঘোষ
সরকারি এম এম কলেজ, যশোর

কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই অসীম আনন্দ উপভোগের একমাত্র সময় হচ্ছে শৈশব।
সাকিব হাসান
শের–ই–
বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

শীতের সকালে গাছ থেকে নামানো ঠান্ডা খেজুরের রস, উফ দারুণ!
আবু নাছিব
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।