সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

[email protected] www.facebook.com/chutirdine

যার সাধ আছে কিন্তু সাধ্য নেই, এমন মানুষের আন্তরিকতা দেখলে খুশিতে আমার চোখ টলমল করে।

মো. আব্দুল্লাহ

কিশোরগঞ্জ।

পরীক্ষার আগে এক দিন বন্ধ থাকুক কিংবা এক সপ্তাহ। আমরা পড়তে বসি পরীক্ষার ঠিক আগের রাতেই!

শাহীন শাহরিয়ার

বিএএফ শাহীন কলেজ, যশোর।

সেরাআওয়াজ

বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, তা বৃষ্টির পর এখন পথে বেরোলেই বোঝা যায়!

শুভ সরকার

রয়েল মিডিয়া কলেজ, ময়মনসিংহ।

মানুষের জীবন হলো সামান্য একটা প্লাস্টিকের বোতল মাত্র! সুযোগ পেলে যে কেউ একটা লাথি মারবেই।

ফাহিম ফয়সাল

ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, খুলনা।

জীবনে কিছু ভুল প্রতিনিয়ত ঘটে আর তা বুঝতে পেরেও আমরা বারবার সেই ভুলই করি।

নূরই আলম শেখ

পলাশতলা, জামালপুর।

পরীক্ষায় ভালো ফল করলে আজকাল কেউ আর দেখতে আসে না। অথচ ফেল করলে দেখতে আসে।

মমতাজ আক্তার

মাগুরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রি​ফিল