সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশা বানাল জাপান আর সয়লাব হয়ে গেল ঢাকা।

মাহাবুব হাসান
মালিবাগ, ঢাকা।

হরতাল-অবরোধে যে পরিমাণ পেট্রল ব্যবহৃত হচ্ছে, তাতে অদূর-ভবিষ্যতে পেট্রলের অভাবে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাবে৷
মো. সোহেল রানা
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

সেরা আওয়াজ
একটি জাহাজ কিনুন, তারপর নাম দিন রিলেশন। হয়ে গেল আপনার ‘রিলেশনশিপ’।
মো. রেজাউল হক
ফাজিলপুর, ফেনী।

বর্তমান সমাজে দুই ধরনের ভিক্ষুক দেখা যায়। এক. জীবনের জন্য ভিক্ষা করে; দুই. ফেসবুকে লাইক কমেন্ট ভিক্ষা করে।
অভিজিৎ মণ্ডল
এম এম কলেজ, যশোর।

মানুষের তিনটি মৌলিক চাহিদা:
১. স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
২. স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
৩. স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি
আরাফাত নোমান
প্রভাষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।

 প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine