সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।
[email protected] অথবা www.facebook.com/chutirdine
দেয়ালে পিঠ না ঠেকা পর্যন্ত অকাজ ছাড়া আর কিছুই করা হয়ে ওঠে না।
বিভাস সৌবীর, রংপুর নার্সিং কলেজ, রংপুর
পরীক্ষার সিলেবাস যত বড়, মানুষের জীবনও তো এত বড় না।
সাহিদা খান, ঢাকা
সেরা আওয়াজ
শীতকালে কেউ ডায়েট করছে, ভোরে উঠে হাঁটতে যাচ্ছে শুনলে তার জন্য অন্য রকম মায়া তৈরি হয়।
ইউসুফ খান, নবাবগঞ্জ, ঢাকা
ব্যাচেলর লাইফ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাজীবন। এর ভয়াবহ স্থায়ী শিক্ষা এই সময় খাওয়ার কষ্ট। আর অর্জন বাকি জীবনে যেকোনো কিছু খেয়ে ফেলার ক্ষমতা!
ডা. মারুফ, দিনাজপুর
ঠিক কোন্ জিনিসটি মানুষকে বাঁচতে শেখায়, সেটা নিয়ে নানা ধরনের দ্বন্দ্ব আছে। আমার তো মনে হয় কিছুই শেখায় না। নানা ধরনের পরিস্থিতিতে পড়ে মানুষ নিজেই বাঁচতে শেখে।
তামান্না রহমান, খুলনা
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার
মোবাইল ফোন রিফিল