সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন।

সেরা আওয়াজ

স্মার্টফোনে ফটো এডিট করতে করতে আমি নিজের আসল চেহারাই ভুলতে বসেছি!

আশা

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

ছুটির দিনে বিশেষ করে অ্যালার্ম ঘড়িটা ছুটি পায়।

তানবীরুল ইসলাম, খলিফাপাড়া, রংপুর।

কিছু কিছু মানুষকে দেখে আমি শিখি না, দুঃখও পাই না, শুধু সাবধান হই।

মো. সাইফুর রহমান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

দুর্ঘটনা এড়াতে গান করুন, কারণ সব বাথরুমের দরজায় ছিটকিনি থাকে না!

মো. জয়নাল আবেদীন, পলিটিক্যাল সায়েন্স,

চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।

মায়ের হাতের রান্নার যে কত স্বাদ, আহা! আমার মনে হয় প্রত্যেকের মা-ই পৃথিবীর সেরা রাঁধুনি।

মো. আবদুল্লাহ, ভৈরব, কিশোরগঞ্জ।

বিপদে পড়লে সবাই বুঝতে পারে যে সে কতটা অসহায়!

মো. ইনামুল হক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা।

ছুটির দিনে আমরা ছুটি কাটাতে পারি কিন্তু ‘ছুটিরদিনে’র

ছুটি হয় না। অং খেয়াং, বান্দরবান।

সেরা আওয়াজদাতা পাবেন ২০০টাকার মোবাইল ফোন রি​ফিল