সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে অথবা ই-মেইল করতে পারেন

মেসের ডাল দেখে বোঝার উপায় নেই, ডালের মধ্যে পানি দিয়েছে, না পানির মধ্যে ডাল।

শাহাদাৎ হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফেসবুকের এই যুগে সকাল ছয়টায় ঘুম থেকে ওঠার চেয়ে সকাল ছয়টা পর্যন্ত জেগে থাকা অনেকের কাছে অনেক সহজ!

সঞ্জিত মণ্ডল, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

চিনি আর লবণ দেখতে এক হলেও এদের স্বাদ যেমন ভিন্ন, ঠিক তেমনি মানুষ সব দেখতে এক হলেও আচরণগত বৈষম্য অসীম।

অর্ণব চৌধুরী, চট্টগ্রাম

পরীক্ষার হল এমন একটি জায়গা, যেখানে ঢুকলে পৃথিবীর সব জ্ঞান হারিয়ে যায়।

মো. নুর আলম, খলিফাপাড়া, রংপুর

সেরা আওয়াজ

আমি মোটেও ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’ গেম খেলি না, আমি আসলে আমার আঙুলগুলোকে ব্যায়াম করাই।

খালিদ হাসান, ছাগলনাইয়া, ফেনী

মেসের শান্তি বলতে ওই একটাই—শান্তি স্বাধীনভাবে ঘুমানো! বাধা দেওয়ার কে আছে?

মো. সুজন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

নতুন একটা টার্ম শিখলাম কথার ‘অকথ্য গালিগালাজ’!

গালি তো অকথ্যই হবে, গালি আবার শ্রুতিমধুর হয় কীভাবে?

কঙ্কাবতী জাহান, হাতিরপুল, ঢাকা

একজন ড্রাইভারের ইচ্ছা করে তাঁর ছেলেকে একটা বিএমডব্লিওতে করে চড়াবেন। একজন বাবুর্চিরও ইচ্ছা তাঁর ছেলেকে ভালো কিছু রান্না করে খাওয়াবেন। যাঁর অবস্থান যেখানে, তাঁর স্বাদ-আহ্লাদও তাকে ঘিরে।

শাহরিয়া আহমেদ, সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম

ফেসবুকের বন্ধু যেন দূর আকাশের চাঁদ। কাছে, তবুও কাছে নয়।

মো. এরশাদ আলী, নর্দান ইউনিভার্সিটি, ঢাকা

সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রি​ফিল