সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
সেরা আওয়াজ
ইশ্! কত দিন ঈদকার্ড লেনদেন হয় না।
ফয়সাল আহমেদ
ডালিম, কুষ্টিয়া

শহুরে কংক্রিটের দেয়ালের ফাঁকে সকাল হওয়া দেখার মাঝে একটা আদিম একাকিত্বতা থাকে। সুবেহ সাদিকের সেই নীল আলোর মাঝে জমে থাকে হাজার বছরের অভিমান, বিস্মৃত ভুল কিংবা পেতে পেতেও না পাওয়ার হাহাকার।
আরাফাত নোমান
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

দেশের খাবার যেদিন ফরমালিন ও ভেজালমুক্ত হবে, তখন বলতে পারব, অনেক বড় শোষণ থেকে আমরা মুক্তি পেয়েছি!
মো. এরশাদ আলী
নর্দান ইউনিভার্সিটি, বাংলাদেশ

আমাদের প্রত্যেকেরই ভার্চুয়াল জীবনে একটা ফ্রেন্ড সার্কেল আছে। আজকাল কারও ফেসবুকের বন্ধুদের দেখলেও আমরা মোটামুটি বুঝতে পারি লোকটি কী রকম!
শামীম শরীফ
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।