সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
(www.facebook.com/chutirdine)
সফলতা নীরবে আলিঙ্গন করে আর ব্যর্থতা জনসম্মুখে থাপ্পড় মারে।
তাহমিদ নিষাত
উত্তরা, ঢাকা।
আধুনিক জীবনের সৌভাগ্য, বিনা খরচায় টাকার ভাংতি পাওয়া।
কবির আহম্মেদ
স্নাতক প্রথম বর্ষ, গণিত বিভাগ
সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা।

এইচএসসি শব্দটির গুরুত্ব আমরা এইচএসসিতে থাকাকালীন বুঝতে পারি না।
আব্দুল্লাহ্ আল নোমান
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর, নীলফামারী।

সেরা আওয়াজ
সাধারণ বলে কোনো মানুষ নেই পৃথিবীতে, সবাই অসাধারণ। প্রত্যেকেই মাস্টারপিস!
নুসরাত জাহান
বগুড়া।

প্রতিদিন খুব ভোরে উঠতে চাই! শীতের সকালে ভিটামিন ডি-র লোভে। কিন্তু প্রতিদিনই উঠতে উঠতে সকাল গড়িয়ে ভরদুপুর।
মো. পিকুল হোসেন
মাগুরা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিফিল