সপ্তাহের আওয়াজ
প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
দিন দিন যেভাবে গাছপালা কেটে বিল্ডিং তৈরি হচ্ছে, মনে হয় কিছুদিন পর ঘাড়ে স্কুলব্যাগ নয়, অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ঘুরতে হবে।
মোহাম্মদ আহসানুল ইসলাম
গাজীপুর, ঢাকা।
কোনো অঘটনে নয়, তাদের কপালে চুমু দিয়ে বলব, ভালো খেলেছিস ভাই, কিন্তু জয়টা যে আমার চাই! গো টাইগারস গো!
গালীব আজিম
মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র।
বিসিএস পরীক্ষায় আমি যত নম্বর পাব, তার চেয়ে অনেক বেশি আমার কাছে পরীক্ষক পাবেন!
তুলি
ঢাকা বিশ্ববিদ্যালয়।
‘হরতাল’ শব্দটি নাকি এসেছে গুজরাটি ভাষা থেকে, কিন্তু এটি প্রসিদ্ধ করেছে বাঙালিরা!
আসিফ রেজা
সেরা আওয়াজ
হে আমাদের ক্রিকেট-যোদ্ধারা! তোমরা কোয়ার্টার ফাইনালে উঠেই আমাদের ধর্ম-বর্ণ-রাজনৈতিক বিশ্বাসের ভেদাভেদ ভুলিয়ে একই বিশ্বাসে, একই স্লোগানে রাজপথে নামিয়েছ৷ দেশের এ অবস্থায় এটা বড় প্রয়োজন!
এস এম মাসঊদ উর রহমান
কলেজ রোড, ময়মনসিংহ।
লোডশেডিং না থাকলে নিয়নবাতি আর বৈদ্যুতিক বাতিগুলো আলাদা করা যেত না!
শিমুল খালেদ
টিলাগড়, সিলেট।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।