সপ্তাহের আওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, এ সপ্তাহে আপনার ভাবনা বা অনুভূতির কথা লিখে ফেলুন সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে। পাঠিয়ে দিন ছুটির দিনের ফেসবুক পেজের ইনবক্সে।
www.facebook.com/chutirdine
হরতাল-অবরোধ তার ‘সৌন্দর্য’ হারিয়ে ফেলেছে।
রাফসান খান
রংপুর।

শুক্র–শনিবারও যদি হরতাল হতো, তবে শিক্ষার্থীদের নাতি-নাতনিদের সঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া লাগত।
ফারিয়া হোসাইন
বরিশাল

নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে, তা সে যতই অমীমাংসিত বা বৈপরীত্যের হোক। কারণ, এই মহাবিশ্বের কোনো নিয়ম বা কোনো কিছুই অমীমাংসিত নয়।
গালিব আজিম

আবার আসছে বৈশাখ। আবার যাব চারুকলায়।
সুমন সরকার
ঢাকা

সেরা আওয়াজ
আমাদের সমাজে পুরুষ চার প্রকার। যথাক্রমে সাধারণ পুরুষ, পরপুরুষ, কাপুরুষ, পূর্বপূরুষ।
অপূর্ব ঘোষ
ভূগোল বিভাগ, সরকারি এমএম কলেজ

দুই মিনিট মানে কারও কাছে এক মিনিট, এরও কম, কারও কাছে দুই মিনিটই, আর কারও কাছে তা ২৪ ঘণ্টা।
স্নেহা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সেরা আওয়াজদাতা পাবেন ২০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পাঠকের সেলফি
একা অথবা সদলবলে। যেমন খুশি তেমন। দারুণ একটা সেলফি তুলে পাঠিয়ে দিন ছুটির দিনের ঠিকানায়। আর জিতুন পুরস্কার। নির্বাচিত সেলফি ছাপা হবে ছুটির দিনের পাতায়। আর প্রতি সপ্তাহের সেরা সেলফিদাতা পাবেন পুরস্কার।

সেলফির সঙ্গে অবশ্যই পাঠান আপনার ই-মেইল ঠিকানা আর ফোন নম্বর। সেলফি পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/chutirdine অথবা ই-মেইল করতে পারেন সরাসরি [email protected]
সেরা সেলফিদাতা পাবেন ২০০ টাকার মোবাইল ফোন রিচার্জ।