সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: মেশিন অপারেটর/ অ্যাসিসট্যান্ট অপারেটর
পদের সংখ্যা: ২০
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
কর্মস্থল: প্যারেন্টেরাল ইউনিট ( LVP), কালিয়াকৈর, গাজীপুর।
যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট মেশিন অপারেট করার কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বয়স শিথিলযোগ্য।
আবেদনের ঠিকানা : আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ খামের ওপর পদের নাম ও কর্মস্থল উল্লেখ করে জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বা/এ, ঢাকা-১২১২ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ০৭, ২০১৫।

গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংক
পদের নাম: শিক্ষানবিস অফিসার
পদের সংখ্যা: কিছুসংখ্যক
সিলেট ও চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
বেতন: ১১,০০০-২০,৩৭০/-
বয়স: ০৫.০২.২০১৫ তারিখে প্রার্থীর বয়স ২৯ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত যেকোনো দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি (জিপিএ ৪.০০/৬০%) এবং অন্যান্য সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ (জিপিএ ৩.০০/৪৫%) মাস্টার্স পাস হতে হবে।
আবেদনের ঠিকানা: নিজের হাতে লিখিত দরখাস্ত বিভাগ প্রধান, প্রশাসন বিভাগ, গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয়, মিরপুর-২, ঢাকা-১২১৬ বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০১৫।

মাইওয়ান এনার্জি লিমিটেড
মাইওয়ান এনার্জি লিমিটেড

মাইওয়ান এনার্জি লিমিটেড
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ
পদের সংখ্যা: ২৪০
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: ১১,০০০-১২,৫০০/- + অন্যান্য
কর্মস্থল: নিজ নিজ এলাকার শোরুমে।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমানের, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বর থাকতে হবে খ) পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত দিতে হবে গ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ঘ) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ঙ) এলাকার দুজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আবেদনপত্রের সঙ্গে উল্লেখ থাকতে হবে। চ) সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপিসহ খামের ওপর পদের নাম উল্লেখ করে নিজ নিজ এলাকার শোরুমের নাম ও পদবি খামের ওপর উল্লেখ করে পাঠাতে হবে।
ঠিকানা: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, মাইওয়ান এনার্জি লিমিটেড, ১১২ এয়ারপোর্ট রোড (তৃতীয় তলা), বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা-১২১৫। ফোন: ০২-৮১২৫৭১৫-১২৩।
আবেদনের শেষ তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০১৫।

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী পরিচালক (জেনারেল সাইড)
শুধু মুক্তিযোদ্ধার সন্তান/নাতি/নাতনিরা এতে আবেদন করতে পারবেন।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: জাতীয় বেতন স্কেল, ২০০৯-এর ১১,০০০/-৪৯০ x ৭-১৪,৪৩০/-ইবি-৫৪০ x ১১-২০,৩৭০/- স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd)-এ Online Application Form পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্য শর্তাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০১৫।

নাফকো গ্রুপ
নাফকো গ্রুপ

নাফকো গ্রুপ
পদের নাম: মার্কেট ডেভেলপমেন্ট অফিসার (এগ্রোভেট)
পদের সংখ্যা: ২০
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: ডিপ্লোমা ইন এগ্রিকালচার/ভেটেরিনারি/ফিশারিজ।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে এবং দুই কপি ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ পাঠাতে হবে এইচ আর ডিপার্টমেন্ট, নাফকো গ্রুপ, ১২/এ সুবাস্তু টাওয়ার, ৬৯/১ পান্থপথ, ঢাকা-১২০৭ এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০১৫।

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়
পদের নাম: ইংলিশ ল্যাংগুয়েজ ট্রেইনার
পদের সংখ্যা: ২২
বেতন: ১৮,২০০/-
যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি/বিএড/এমএড ডিগ্রিধারী এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র প্রকল্প পরিচালক, এস্টাবলিশমেন্ট অব ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারস-২ (এফএলটিসি-২) প্রকল্প, কক্ষ নং ৬২৫, শিক্ষা ভবন (প্রথম ব্লক), ১৬ আবদুল গণি রোড, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রকল্প পরিচালক, এস্টাবলিশমেন্ট অব ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারস-২ (এফএলটিসি-২) শীর্ষক প্রকল্প এর অনুকূলে ৪০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫ ফেব্রুয়ারি ২০১৫।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ১৪
বয়স: ১৯.০২.২০১৫ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর
বেতন: ১১,০০০-২০,৩৭০/-
যোগ্যতা: ফলিত গবেষণা/কৃষিতত্ত্ব/রাইস ফার্মিং সিস্টেম/উদ্ভিদ প্রজনন/ উদ্ভিদ রোগতত্ত্ব/এন্টোমোলজি/জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সিড/সয়েল মাইক্রোবায়োলজি/সয়েল সায়েন্স বিভাগে নিয়োগের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি, তবে শিক্ষাজীবনে সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-১৭০১ বরাবর ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরের অনুকূলে অফেরতযোগ্য ২০০ টাকার পোস্টাল অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০১৫।
বিস্তারিত দেখুন:
www.prothom-alojobs.com