সপ্তাহের বাছাই চাকরি
এসকেএফ বাংলাদেশ লিমিটেড
পদের নাম: মেডিকেল সার্ভিসেস অফিসার
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
যোগ্যতা: স্নাতক/মাস্টার্স (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)
ইন্টারভিউর তারিখ ও সময়: নিজহাতে লেখা আবেদনপত্র, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং জীবনবৃত্তান্তসহ নিম্নোক্ত ঠিকানায় ওয়াক-ইন-ইন্টারভিউর জন্য আসতে হবে।
·ঢাকা: ৭ ও ৮ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ, ১৫৮ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩।
ময়মনসিংহ: ৭ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ৬ অতুল চক্রবর্তী রোড (টেলিফোন অফিসের বিপরীতে), ময়মনসিংহ।
·যশোর: ৭ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ, ৭৭/সি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক, যশোর।
·রাজশাহী: ৭ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখ, ৩১১/২, উপশহর হাউজিং স্টেট (উপশহর নিউমার্কেটের বিপরীতে), রাজশাহী।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পদের নাম: সেকশন অফিসার (গ্রেড-১) সমমান
পদের সংখ্যা: ১০ জন
বেতন: ১১০০০-২০৩৭০/-
যোগ্যতা: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কর্মকর্তা হিসেবে অবশ্যই এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমতুল্য জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
আবেদনের ঠিকানা: নির্ধারিত ফরমে (বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jnu.ac.bd / রেজিস্ট্রার দপ্তর থেকে সংগ্রহ করা যাবে) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। নির্ধারিত আবেদন ফরম (দুটি পৃথক ফরম) সংগ্রহ করতে হবে এবং আবেদনের শেষ তারিখের মধ্যে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালে) আবেদনপত্র নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে (ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে/ সরাসরি) পৌঁছাতে হবে। প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আবেদনপত্রের সঙ্গে ট্রেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা শিরোনামে অগ্রণী ব্যাংক লি., জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা-এর অনুকূলে ৪০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০১৫।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ৪জন
বয়স: ৩০বছর
বেতন: ৫৫০০-১২০৯৫/-
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ।
আবেদনের ঠিকানা: প্রার্থী কর্তৃক স্বাক্ষরিত আবেদনপত্র ডাকযোগে মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা, রমনা, ঢাকা বরাবর পাঠাতে হবে। পরীক্ষা ফি বাবদ মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা-এর অনুকূলে ১০০ টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে কোড নং ১-৩৪০১-০০০১-২০৩১ খাতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০১৫।
শিক্ষা মন্ত্রণালয়
পদের নাম: ল্যাব অ্যাসিসটেন্ট
পদের সংখ্যা: ২৬জন
বয়স: ২৩.০২.২০১৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের বয়স ওই তারিখে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ৪৭০০-৯৭৪৫/-
যোগ্যতা: এইচএসসি অথবা সমমান। শারীরিকভাবে সুঠাম দেহের অধিকারী এবং কম্পিউটার হার্ডওয়্যার মেইনটেন্যান্স এবং ডেটা এন্ট্রি কাজে অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে খামের ওপর পদের নাম, নিজ জেলা উল্লেখপূর্বক পরিচালক, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) শিক্ষা মন্ত্রণালয়, ১ সোনারগাঁও রোড (পলাশী-নীলক্ষেত), ঢাকা-১২০৫ ঠিকানায় অফিস চলাকালে ডাকযোগে আবেদন পাঠাতে হবে। প্রর্থীকে পরীক্ষার ফি বাবদ পরিচালক, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) অনুকূলে ১-২৫৭৯-০০০০-২০৩১ কোড নম্বরে ১০০ টাকা জমাদানপূর্বক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। কোনো প্রকার পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ২৩, ২০১৫।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র
পদের নাম: কমিউনিটি ম্যানেজার
পদের সংখ্যা: ১০০ জন
বয়স: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: জেলা ও থানা পর্যায়
বেতন: শিক্ষানবিশকালীন ১০৭০০ টাকা ও শিক্ষানবিশকাল শেষে ১১৭০০ টাকা।
যোগ্যতা: স্নাতক/এইচএসসি বা সমমান পাস। নিজস্ব বাইসাইকেল থাকা আবশ্যক। ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, বাড়ি-৫৪৮, রোড-১০, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে www.padakhep.org পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০১৫।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ৭ জন
বেতন: ৪৭০০-৯৭৪৫/-
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সরকার অনুমোদিত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র এবং ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র প্রকল্প পরিচালক, সিলেট বিভাগ ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প, বিএডিসি সেচ কমপ্লেক্স, শেখঘাট, সিলেট বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপরে স্পষ্টাক্ষরে পদের নাম, জেলা উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রকল্প পরিচালকের অনুকূলে ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ২৩, ২০১৫।
বিস্তারিত দেখুন: www.prothom-alojobs.com