সপ্তাহের বাছাই চাকরি
প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড
পদের নাম: মেডিকেল প্রতিনিধি (পুরুষ ও নারী)
বয়স: সর্বোচ্চ ২৮ বছর
বেতন: ১০,০০০ থেকে ১৪,০০০ টাকা
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস, বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার।
আবেদনের ঠিকানা: প্রার্থীদেরদুই কপি সত্যায়িত পাসপোর্ট আকারের ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত সনদের ফটোকপি ও সিভি পাঠাতে হবে: বরাবর, বিজ্ঞাপনদাতা, জিপিও বক্স নং-১২২, ঢাকা-১০০০ ঠিকানায়। আবেদনপত্র বাছাইয়ের পর প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। সে ক্ষেত্রে কোম্পানির ঢাকা হেড অফিস, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর ডিপো অফিসসমূহে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে অফিস প্রার্থীর জন্য সুবিধাজনক হবে, আবেদনপত্রে সে অফিসের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ, ২০১৫
কাজল ব্রাদার্স লিমিটেড
পদের নাম: জোনাল ম্যানেজার (মার্কেটিং)
পদের সংখ্যা: ২৫ জন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: স্নাতক। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন। প্রকাশনা/ কনজুমার মার্কেটিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ, দুই কপি পাসপোর্ট আকারের ছবি ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত পাঠাতে হবে এই ঠিকানায়: বরাবর, ম্যানেজার, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, কাজল ব্রাদার্স লিমিটেড, ডা. নওয়ার আলী টাওয়ার (৭ম তলা), ২৪ পুরোনো পল্টন, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ, ২০১৫।
বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
বয়স: প্রার্থীর বয়স ১০.০২.২০১৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সিস্টেমস এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd-এ গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ, ২০১৫।
স্বাস্থ্য অধিদপ্তর
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদের সংখ্যা: ৩১৫ জন (মুন্সিগঞ্জ ৫৪, ফেনী ৪৯ ও কুমিল্লা ২১২)
বয়স: ০১.০২.২০১৫ তারিখ পর্যন্ত আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের বয়সসীমা ৩২ বছর।
বেতন: ৪৭০০ থেকে ৯৭৪৫ টাকা
যোগ্যতা: এইচএসসি/ সমমান পরীক্ষায় পাস।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট জেলায় অফিস চলাকালীন সিভিল সার্জন কার্যালয়ে ডাকযোগে/ কুরিয়ারে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ, ২০১৫।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ
পদের নাম: সহকারী শিক্ষক (প্রাক-প্রাথমিক)
পদের সংখ্যা: ৩২৩ জন।
বেতন: প্রশিক্ষণপ্রাপ্ত ৫২০০-১১,২৩৫ টাকা এবং প্রশিক্ষণবিহীন ৪৯০০-১০,৪৫০ টাকা
যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ন্যূনতম ২য় বিভাগ/ শ্রেণি/ সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। মহিলাদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/ সমমানের জিপিএসহ উত্তীর্ণ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শুধু রাঙামাটি জেলার সব উপজেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা : আবেদনকারীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে এবং প্রদত্ত প্রবেশপত্রের নমুনা যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সঙ্গে আলাদা কাগজে সংযুক্ত করতে হবে। নির্ধারিত চাকরির আবেদন ফরম এবং প্রবেশপত্রের নমুনা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট www.rhdcbd.org থেকে ডাউনলোড করা যাবে। এ ছাড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা শিক্ষা অফিস এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকেও সংগ্রহ করা যাবে। আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে আবেদনপত্র জমা দিতে হবে অথবা চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বরাবর ডাকযোগেও পাঠানো যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ, ২০১৫।
বিস্তারিত দেখুন: www.prothom-alojobs.com