সপ্তাহের বাছাই চাকরি
এরিস্টোফার্মা লিমিটেড
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার
যোগ্যতা: মাস্টার্স/স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান)। শুধু পুরুষ প্রার্থী এবং বয়স ৩০ বছর।
ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় ও তারিখ: প্রার্থীদের সিভি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতার সনদ (ফটোকপি ও মূল কপি) সঙ্গে নিয়ে প্রিন্সিপাল অফিস, ৭ পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ বরাবর ৭, ৮, ৯ মার্চ ২০১৫ তারিখ সকাল নয় থেকে বিকেল চারটার মধ্যে জন্য উপস্থিত হতে হবে।
কর্মসংস্থান ব্যাংক
পদের নাম: অফিসার
পদের সংখ্যা: ৪৪টি
বয়স: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার ছেলেমেয়ের বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে, তবে নাতিনাতনির বয়সসীমা ১৮-৩০ বছর হতে হবে।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে জিপিএ-৪-এর মধ্যে ন্যূনতম ২.২৫ বা ৫-এর মধ্যে ২.৮১। শিক্ষাজীবনে যেকোনো একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমান থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের http://ksb.teletalk.com.bd এ Online Application পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। অনলাইনে আবেদন করার পর User ID প্রাপ্ত প্রার্থীগণ SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন ফি ৪০০ টাকা। বিস্তারিত জানতে কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করুন।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৫।
ব্যাংক এশিয়া লিমিটেড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার
বয়স: ২০ মার্চ, ২০১৫ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৩০ বছর।
যোগ্যতা: এমবিএ অথবা মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট, অর্থনীতি, ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং পরিসংখ্যান/স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্টসহ বিবিএ/ স্নাতক এবং এর সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে আলাদা কোনো যোগ্যতা/স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মাস্টার্স। দুটি প্রথম বিভাগ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের http://www.bankasia-bd.com>Career>AvailableJobs এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: মার্চ ২০, ২০১৫।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: বিক্রয় প্রতিনিধি
বয়স: অনূর্ধ্ব ২৭ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
যোগ্যতা: স্নাতক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের অভিজ্ঞতাসহ উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে। মনোনীত প্রার্থীদের নিম্নোক্ত ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, তা অবশ্যই খামের ওপর উল্লেখ করতে হবে।
বগুড়া: উত্তরা ট্রেনিং ইনস্টিটিউট, ভাই পাগলা মাজারের পেছনে, বগুড়া।
ঢাকা: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
চট্টগ্রাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ১/সি বায়েজিদ বোস্তানী রোড, পূর্ব নাসিরাবাদ (মিমি সুপার মার্কেটের পাশে), চট্টগ্রাম।
বরিশাল: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ১৪০৬ রাজকুমার ঘোষ লেন, সিঅ্যান্ডবি রোড, হাতেম আলী কলেজ, চৌমাথা, বরিশাল।
সিলেট: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ৪৪ পায়রা দর্শন দেউরী, সিলেট।
আবেদনের শেষ তারিখ: মার্চ ১৫, ২০১৫।
প্রাইম ব্যাংক লিমিটেড
পদের নাম: ডাইরেক্ট সেলস এক্সিকিউটিভ
বয়স: আবেদনকারীর বয়স ০৮ মার্চ ২০১৫ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর হতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বিক্রয় ও বিপণনকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রাইম ব্যাংকের ওয়েবসাইটের (http://career.primebank.com.bd/career/index.html) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: মার্চ ০৮, ২০১৫।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ
পদের নাম: মুদ্রারিক বা অফিস সহকারী
পদের সংখ্যা: ৫৬ জন
বয়স: প্রার্থীর বয়সসীমা ১০.৩.২০১৫ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত হতে পারে।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে।
আবেদনের ঠিকানা: নির্ধারিত ফরমে আবেদনপত্র নিজের হাতে পূরণ করে সাধারণ ও সংস্থাপন শাখা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ, ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd/web/notices.php?notice_type=2) থেকে আবেদনপত্রের নির্ধারিত ফরম/ডাউনলোড করা ফরম ফটোকপি করে ব্যবহার করা যাবে।
আবেদনের শেষ তারিখ: মার্চ ১০, ২০১৫
বিস্তারিত দেখুন: www.prothom-alojobs.com