সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন

পদের নাম: ক্যাশিয়ার।

পদের সংখ্যা: ৪ জন।

বয়স: আবেদনকারীর বয়স ৩১.০৩.২০১৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর বিবেচনাযোগ্য। তবে মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৫,২০০-১১,২৩৫ টাকা

যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের ঠিকানা: প্রার্থীদের আবেদনপত্রের ফরম বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নিজস্ব ওয়েবসাইট www.bfdc-gov.org/bfdc.portal.gov.bd থেকে A4 সাইজের কাগজে ডাউনলোড করে পূরণকৃত আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। ঠিকানা: সজল কুমার চৌধুরী, সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, ২৪-২৫ দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা-১০০০। আবেদনপত্রের সঙ্গে সচিব, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের অনুকূলে ৪০০ টাকা মূল্যের পোস্টাল অর্ডার/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় খামের ওপর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৫।

বাংলাদেশ চা বোর্ড

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর।

পদের সংখ্যা: ১৪ জন।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: ৪,৭০০-৯,৭৪৫ টাকা।

কর্মস্থল: চা বোর্ড প্রধান কার্যালয়, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও প্রকল্প উন্নয়ন ইউনিট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির গতি প্রতি মিনিটে যথাক্রমে বাংলায় ১৫ ও ইংরেজিতে ২০ শব্দ হবে।

আবেদনের ঠিকানা: আবেদনপত্র সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২ বায়েজিদ বোস্তামী সড়ক, নাছিরাবাদ, চট্টগ্রাম-৪২১০—এই ঠিকানায় পাঠাতে হবে। সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে এবং কৃষি ব্যাংক চা বোর্ড শাখায় ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থী যে পদে আবেদন করবেন, সেই পদের নাম খামের ওপরে লিখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৫।

পদের নাম: জুনিয়র পরিসংখ্যান সহকারী।

পদের সংখ্যা: ৮১ জন।

বয়স: প্রার্থীর বয়সসীমা ০১.১১.২০১৪ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত ও বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।

বেতন: ৫,৫০০-১২,০৯৫ টাকা।

যোগ্যতা: বিজ্ঞান বা মানবিক বিভাগে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতে তিনটি বিষয়ের যেকোনো একটি বিষয়সহ এইচএসসি অথবা বাণিজ্য বা কৃষি বিভাগে এইচএসসি পাস হতে হবে।

আবেদনের ঠিকানা: আবেদনপত্র মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর অফিস চলাকালীন পৌঁছাতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট (www.bbs.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে আবেদন করা যাবে। এ ছাড়া আবেদনপত্র প্রতিটি জেলা পরিসংখ্যান কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে। প্রার্থীকে ১০০ টাকা পরীক্ষার ফি বাবদ বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে ১-১৬৩১-০০০০-২০৩১ নম্বর কোডে (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ, ২০১৫।

বাংলাদেশ ডাক বিভাগ

পদের নাম: পোস্টাল অপারেটর

পদের সংখ্যা: ৬৫ জন

বয়স: প্রার্থীর বয়স ৩১.০৩.২০১৫ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং তাঁদের পুত্র-কন্যার পুত্র-কন্যাদের বয়সসীমা ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ।

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের ঠিকানা: আবেদনকারীকে কম্পিউটার থেকে আবেদনপত্রের ছক A4 সাইজে প্রিন্ট করে ছকের খালি ঘর স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনপত্র জিইপি অথবা রেজিস্ট্রি ডাকযোগে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত), পোস্টমাস্টার জেনারেল-এর দপ্তর, পূর্বাঞ্চল, চট্টগ্রাম-৪১০০ ঠিকানায় পৌঁছাতে হবে। পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে ১-৫৪৩১-০০০০-২০৩১ কোডে ১০০ টাকা জমা করে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ, ২০১৫।

কোকোলা ফুড প্রোডাক্টস লি.

পদের নাম: সেলস রিপ্রেজেনটেটিভ

পদের সংখ্যা: ১০০ জন

যোগ্যতা: ন্যূনতম এসএসসি। কোনো ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানে সমমানের পদে ন্যূনতম ২-৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা

থাকতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপিসহ পরিচালক, কোকোলা ফুড প্রোডাক্টস লি., ইসলাম লজ, বাড়ি-১৪, রোড-১৬ /এ, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদন করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২২ মার্চ, ২০১৫