সপ্তাহের বাছাই চাকরি
এরিস্টোফার্মা লিমিটেড
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার
যোগ্যতা: মাস্টার্স/স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান)। শুধু পুরুষ প্রার্থী এবং বয়স ৩০ বছরের মধ্যে।
ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় ও তারিখ: প্রার্থীদের সিভি, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতার সনদ (ফটোকপি ও মূল কপি) সঙ্গে নিয়ে প্রিন্সিপাল অফিস, ৭ পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ বরাবর ৪, ৫, ৬, এপ্রিল ২০১৫ তারিখ সকাল নয় থেকে বিকেল চারটার মধ্যে জন্য উপস্থিত হতে হবে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন
পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ১৫ জন।
বয়স: ১৫-০১-২০১৫ তারিখে ১৮ হতে ৩০ বছর।
বেতন: ৪৭০০-৯৭৪৫ টাকা।
যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ গতিসহ এইচএসসি পাস।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র চিফ পারসোনেল ম্যানেজার, বিআইডব্লিউটিসি, ৫, দিলকুশা বা/এ, ঢাকা ১০০০-এর কাছে ডাকযোগে বা সরাসরি কর্মচারী বিভাগে রক্ষিত বক্সে অফিস চলাকালে পৌঁছাতে হবে। আবেদনের সঙ্গে ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং যেকোনো তফসিলি ব্যাংক থেকে বিআইডব্লিউটিসির অনুকূলে ১০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০১৫।
আশা
পদের নাম: জুনিয়র লোন অফিসার।
পদের সংখ্যা: ১৪০০ জন।
বেতন: ১২০২১ টাকা।
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। প্রার্থীদের সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট-আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদন নিজ নিজ জেলার বিপরীতে আশার জেলা কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনের সঙ্গে সাদা কাগজে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত ফটোকপি, তিন টাকা মূল্যের ডাকটিকিট লাগানো দুটি ফেরত খাম (খামের ওপর প্রার্থীর বর্তমান ঠিকানা লিখে) পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০১৫।
রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
পদের নাম: ফিল্ড অর্গানাইজার (সোলার হোম সিস্টেম)।
পদের সংখ্যা: ২০০ জন।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: ১০৩৫১ টাকা।
যোগ্যতা: এইচএসসি/সমমান। সংশ্লিষ্ট কার্যক্রমে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জন্মসনদের সত্যায়িত ফটোকপি, সর্বশেষ পরীক্ষার ছবিসহ রেজিস্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদ এবং যোগাযোগের জন্য মোবাইল/টেলিফোন নম্বরসহ জীবনবৃত্তান্ত-সংবলিত নিজ হাতে লিখিত আবেদন বিভাগীয় প্রধান এইচআর বিভাগ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ), প্রিন্সিপাল অফিস, আরডিএফ ভবন, বাড়ি-২১, রোড-১২, পিসিকালচার হাউজিং সোসাইটি, ব্লক-খ, আদাবর, ঢাকা। বরাবরে ডাক/কুরিয়ারে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০১৫।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
পদের নাম: উপজেলা প্রোগ্রাম অফিসার।
পদের সংখ্যা: ৬৪ জন।
বয়স: ২৩ এপ্রিল ২০১৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ১২৩০০ টাকা।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ২৩২/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ও সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদের কপি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট ও ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ এপ্রিল ২০১৫।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন
পদের নাম: ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট।
পদের সংখ্যা: সাধারণ কোটা ৩৭ জন ও মুক্তিযোদ্ধা পোষ্য কোটা ১৬ জন।
বয়স: ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ১২৩০০ টাকা।
যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি। তবে যেসব প্রার্থী ইন্টার্নশিপ অবস্থায় আছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ (জিপিএ-২-এর নিচে নয়) গ্রহণযোগ্য হবে না।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, এ/ ২, সেকশন-ও, মিরপুর, ঢাকা পৌঁছাতে হবে। আবেদনের সঙ্গে ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সব সনদের সত্যায়িত ফটোকপি এবং ২০০ টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার প্রকল্প পরিচালক, প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্র বরাবর দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০১৫।