সপ্তাহের বাছাই চাকরি

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়
পদের নাম: সহকারী সাইফার কর্মকর্তা।
পদের সংখ্যা: ১৩ জন।
বেতন: ৮০০০-১৬৫৪০ (বেতন স্কেল ২০০৯ অনুযায়ী)।
বয়স: ১ মার্চ, ২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ও ইংরেজিতে দক্ষতাসম্পন্ন।
আবেদনের ঠিকানা: এই পদে আবেদনকারী প্রার্থীদের বিপিএসসি ফরম-৫-এর মাধ্যমে আবেদন করতে হবে। ফরম সংগ্রহ, পূরণ, জমাদানের নির্দেশনা এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলিসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www. bpsc. gov. bd) পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২১ এপ্রিল ২০১৫।

দি ন্যাশনাল এইচ আর ল্যাবরেটরি লি.
পদের নাম: মেডিকেল রিপ্রেজেনটেটিভ।
পদের সংখ্যা: ৫০ জন।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: এইচএসসি/ এসএসসি অথবা সমমান। যেকোনো হোমিওপ্যাথিক/ ফার্মাসিউটিক্যাল/ ইউনানি কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতার সনদসহ (যদি থাকে) ‘ম্যানেজার, মার্কেটিং’ বরাবর নিজ হাতে লিখিত আবেদনপত্র ম্যানেজার (মার্কেটিং), দি ন্যাশনাল এইচ আর ল্যাবরেটরি লি. মাইজদী কোর্ট, নোয়াখালী এই ঠিকানায় সরাসরি ডাকে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ এপ্রিল ২০১৫।