সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ডাক বিভাগ
পদের নাম: মেইল অপারেটর
পদের সংখ্যা: ৭৭টি।
বয়স: ৩১ মার্চ ২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ৪,৯০০-১০,৪৫০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, পিরোজপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জয়পুরহাট ও সিরাজগঞ্জ।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র রেজিস্টার্ড/জিইপি ডাকযোগে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত), পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা-৯০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, পোস্টমাস্টার জেনারেল দক্ষিণাঞ্চল, খুলনার অনুকূলে ট্রেজারি চালানের মাধ্যমে ১-৫৪৩১.০০০০. ২০৩১ কোডে ১০০ টাকা অফেরতযোগ্য জমা করে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০১৫।


মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
বয়স: ৩০-১২-২০১৫ তারিখের মধ্যে ৩০ বছর।
বেতন: ৪০,০০০ টাকা।
যোগ্যতা: যেকোনো বিভাগ থেকে মাস্টার্স বা চার বছরের অনার্স পাস। তবে অর্থনীতি/ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স/ব্যবস্থাপনা/হিসাব বিজ্ঞান/মার্কেটিং/এইচআরএম/
গণিত/পরিসংখ্যান/ইংরেজি/ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার বিজ্ঞান/এমবিএম/এমবিএ/বিবিএ বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। একাডেমিক পরীক্ষায় ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদন: আবেদন করতে হবে www. mblbd.com এই ওয়েবসাইটে লগইন করে Career section-এ গিয়ে।
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০১৫।
সূত্র: ১০ এপ্রিলের প্রথম আলো, চাকরিবাকরি, পৃ. ১