সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিনিয়র মাঠ সংগঠক)।
পদের সংখ্যা : ২০০টি।
বয়স: ১০.০৫.২০১৫ তারিখে ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
বেতন : প্রশিক্ষণকালে ৮০০০ টাকা, শিক্ষানবিশকালে ১০৯০০ টাকা এবং নিয়মিতকরণের পরে মোট বেতন হবে ১৩৬০০ টাকা।
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। সব প্রার্থীকে বাইসাইকেল চালাতে পারদর্শী ও সম্মত হতে হবে।
আবেদনের ঠিকানা : পরিচালক, মানবসম্পদ বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র পরিচালক, মানবসম্পদ বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস, প্রধান কার্যালয়, এসএসএসভবন, ময়মনসিংহ রোড, পোস্ট বক্স নম্বর-১০, টাঙ্গাইল-১৯০০ এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এর অনুকূলে ৫০ টাকার (অফেরতযোগ্য) পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ মে ২০১৫।
সূত্র : ১০ এপ্রিল প্রথম আলো, চাকরি বাকরি পৃ: ২।

ব্র্যাক
পদের নাম : জুনিয়র অপারেটর/ অপারেটর।
বয়স: সর্বনিম্ন ২০ বছর ।
বেতন : ব্র্যাকের বেতন কাঠামো অনুযায়ী।
যোগ্যতা : এসএসসি। ৯ অথবা ৪ কালার রোটো গ্রেভিওর প্রিন্টিং মেশিন পরিচালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
কর্মস্থল : ব্র্যাক প্রিন্টিং প্যাক, গাজীপুর।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীকে মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি সাইজের পাসপোর্ট ছবিসহ ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নাম এবং EN-200415 উল্লেখ করতে হবে। ব্র্যাকের প্রাক্তন কর্মীর ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৪ মে ২০১৫।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
পদের নাম : অফিস সহায়ক।
পদের সংখ্যা : ১১টি।
বয়স : ৩১.০৮.২০১৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৪১০০-৭৭৪০ টাকা (২০ নম্বর গ্রেড)।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।
আবেদনের ঠিকানা: আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যাদি স্বহস্তে পূরণ করে উপসচিব (প্রশাসন), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ৭১/৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, উপসচিব (প্রশাসন), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুকূলে ৫০ টাকার পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে । খামের ওপর পদের নাম, নিজ জেলা এবং বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৭ মে ২০১৫।

জাতীয় বিশ্ববিদ্যালয়
পদের নাম : উচ্চমান সহকারী।
পদের সংখ্যা : ৬ জন।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে।
বেতন: ৫৫০০-১২০৯৫ টাকা।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের নিজ হাতে আবেদনপত্র পূরণ করে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, সব পরীক্ষা পাসের সার্টিফিকেট, মার্কশিট এবং প্রশংসাপত্রের সত্যায়িত অনুলিপি, কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি (যদি থাকে), প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা-কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ মে ২০১৫।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
পদের নাম : ফিল্ড সুপারভাইজার।
পদের সংখ্যা : ৫ জন।
বয়স : ৩০.০৪.২০১৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা : স্নাতক ডিগ্রি। অবশ্যই ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। কম্পিউটার কাজে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার।
বেতন : মূল বেতন-৫৫০০ টাকা গ্রেড-১৬।
আবেদনের ঠিকানা: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ফরমে সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (দৃ.আ.- জনাব শেখ শামছুর রহমান, সহকারী প্রধান, বিল্ডিং নম্বর-০৬, কক্ষ নম্বর-১৫২৩) বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে “প্যাগোডা-ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা” শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার এবং অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। খামের ওপরে পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্র অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১০ মে ২০১৫।